আজ : বুধবার ║ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বায়েজিদ থানা জামায়াতে রুকন ডা. আব্দুল কাদেরকে দেখতে গেলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বায়েজিদ থানার রুকন ডাক্তার আব্দুল কাদের দীর্ঘ ১ মাস ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি ) বিকাল ৩ টায় তাঁর খোঁজখবর নিতে আতুরা ডিপুস্থ বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, বায়েজিদ থানা আমীর অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসেন জামায়াত নেতা নুরুল আলম প্রমুখ।

নেতৃবৃন্দ তাঁর সাথে কিছুক্ষণ সময় কাটান। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে মুনাজাত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ