আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বিফ খিচুড়ির সঙ্গে কাটুক ছুটির দুপুর

দেশচিন্তা ডেস্ক: ছুটির দুপুর মানেই একটু আলসেমি, একটু আরাম আর পছন্দের খাবারের খোঁজ। ব্যস্ত দিনের রান্নার ঝামেলা থেকে মুক্তি পেতে এমন কিছু চাই, যা একসঙ্গে পেট ভরাবে আবার মনও তৃপ্ত করবে। ঠিক তখনই মনে পড়ে গরম গরম বিফ খিচুড়ির কথা। নরম চাল–ডালের সঙ্গে মশলাদার গরুর মাংসের সুবাসে রান্নাঘর ভরে ওঠে আর দুপুরটা হয়ে ওঠে আরও বিশেষ। পরিবার কিংবা প্রিয়জনদের সঙ্গে বসে এক থালা বিফ খিচুড়ি ছুটির দিনের আনন্দ যেন এখানেই পূর্ণতা পায়। রইলো রেসিপি-

উপকরণ
১. গরুর মাংস দেড় কেজি
২. মুগ ডাল আধা কাপ
৩. মসুর ডাল আধা কাপ
৪. চাল ১ কেজি
৫. হলুদ গুঁড়া ১ চা চামচ
৬. সরিষার তেল ১ কাপ
৭. ধনে গুঁড়া আধা চা চামচ
৮. জিরা গুঁড়া আধা চা চামচ
৯. লবণ স্বাদমতো
১০. গরম মসলা ১ চা চামচ
১১. শুকনো মরিচ ১ চা চামচ
১২. কাঁচা মরিচ স্বাদমতো
১৩. পেঁয়াজ কুচি ১ কাপ

যেভাবে তৈরি করবেন
প্রথমে মাংস ছোট ছোট করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এবার সব মসলা দিয়ে মাংস ভালোভাবে মাখিয়ে নিন। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে ভালোভাবে মাংস কষিয়ে নিন।

অন্যদিকে মুগ ডাল ভেজে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর চাল, ডাল ও মসলা ভেজে নিন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন খিচুড়ি। চাল ফুটে ওঠার আগেই এর মধ্যে কষিয়ে রাখা মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ঢেকে হালকা আঁচে রান্না করুন বিফ খিচুড়ি। চাল ফুটে উঠলে নামিয়ে নিন চুলা থেকে। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার বিফ খিচুড়ি। এবার গরম গরম পরিবেশন করুন আর পরিবার নিয়ে উপভোগ করুন ছুটির দুপুরের খাবার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ