আজ : ║ ║║

সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

দেশচিন্তা ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য নতুন গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমানোর উদ্যোগ নিয়েছে স্যামসাং। এ সিরিজের আধুনিক সব ফিচার ও পারফরম্যান্স-এর সুবিধা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াই এই মুল্যছাড়ের মূল উদ্দেশ্য।

এ ডিসকাউন্টের আওতায়, গ্যালাক্সি এ৩৭ ৫জি’র ৮ জিবি/১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৫৯,২৯৯ টাকা থেকে কমিয়ে ৫৪,৯৯৯ টাকা করা হয়েছে। অন্যদিকে, ৮ জিবি/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৭,৭৯৯ টাকা থেকে কমিয়ে ৫৭,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্লিম ও আকর্ষণীয় ডিজাইনের ডিভাইসটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ছবি তোলার জন্য আছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।

ডিভাইসটির সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার মাধ্যমে সুপার এইচডিআর ভিডিও ধারণ করা যায়। ফলে ভিডিও হয় আরও প্রাণবন্ত ও বাস্তবসম্মত। ডিভাইসটিতে আরও রয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’ ফিচার যার মাধ্যমে ছবি-তে অবজেক্ট ইরেজার ও এডিট সাজেশন-এর মতো টুল ব্যবহার করা যায়।

এছাড়া, স্মার্টফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর মাধ্যমে ডিভাইসটি একবার চার্জে সর্বোচ্চ দুই দিন পর্যন্ত ব্যবহার করা যায়। পাশাপাশি, দীর্ঘমেয়াদি ব্যবহারের কথা বিবেচনা করে এতে ৬ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৬ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে স্যামসাং।

গ্যালাক্সি এ৩৭ ৫জি ডিভাইসটি স্যামসাংয়ের যেকোনো অনুমোদিত শোরুম-এ স্টক থাকা পর্যন্ত পাওয়া যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ