আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

১১ বছর কাটেননি চুল, ৮ ফুট ১০ ইঞ্চি চুলে বিশ্বরেকর্ড

দেশচিন্তা ডেস্ক: ২০১৫ সাল থেকে চুল কাটেননি ভারতের রেণু ধারিয়াল। দীর্ঘ ৮ ফুট ১০ ইঞ্চি চুলের অধিকারী এই নারী নতুন রেকর্ড গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

তিনি লম্বা চুলের এই রেকর্ডের স্বীকৃতি পেয়েছেন ‘জীবিত নারীর সবচেয়ে লম্বা চুল’ ক্যাটাগরিতে।

এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন ইউক্রেনের আলিয়া নাসিরোভা। তার চুলের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ৫ দশমিক ৩ ইঞ্চি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে রেণু বলেছেন, ২০১৫ সাল থেকে তিনি নিয়মিত চুল বড় করছেন। ভারতীয় সংস্কৃতিতে লম্বা চুলকে সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে দেখা হয়। এই ধারণাই তাকে চুল এতটা লম্বা করতে অনুপ্রাণিত করেছে।

তবে এত লম্বা চুলের যত্ন নেওয়া সহজ নয়। রেণু জানান, চুল ধোয়া ও জট ছাড়াতেই তাকে ঘণ্টার পর ঘণ্টা সময় দিতে হয়। ধৈর্য ধরে চুলের যত্ন নেওয়াই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
চুলের যত্নে তিনি রাসায়নিক উপাদানযুক্ত পণ্য এড়িয়ে চলেন। নিজের তৈরি রাসায়নিকমুক্ত চুলের তেল ও শ্যাম্পু ব্যবহার করেন। এসবের তৈরির পদ্ধতিও তিনি তার ইউটিউব চ্যানেলে শেয়ার করেন।

এদিকে, ‘সবচেয়ে লম্বা চুল (নারী)’ ক্যাটাগরিতে সর্বকালের রেকর্ড রয়েছে চীনের শিয়ে ছিউপিংয়ের দখলে। ২০০৪ সালে তার চুলের দৈর্ঘ্য মাপা হয়েছিল ১৮ ফুট ৫ দশমিক ৫৪ ইঞ্চি।
সূত্র: ইউপিআই

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ