আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শোক প্রকাশ

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তাঁরা মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।

শোকবার্তায় বলা হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান এবং সাহসিকতা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি ছিলেন সত্য-ন্যায়ের সপক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় অবিচল। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক ও জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। তিনি দেশপ্রেম, গণতন্ত্র ও এ দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপোষহীন নেতৃত্ব দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারালো এক দেশপ্রেমিক অভিভাবককে। অসময়ে তাঁর চলে যাওয়া দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করেছে। আমরা দোয়া করি মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারসহ পুরো দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করুন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ