আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়ার মৃত্যুতে সাউদার্ন ইউনিভার্সিটির শোক

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে আপোষহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং দেশ গঠনে অসামান্য ভূমিকা রাখায় জাতি তাঁকে চিরদিন মনে রাখবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ