আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিপুল ভোটে বিজয়ী করায় চট্টগ্রাম-৯ আসনের সর্বস্তরের জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন আবু সুফিয়ান

দেশচিন্তা ডেস্ক: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করায় চট্টগ্রাম-৯ সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চট্টগ্রাম-৯ আসনের সম্মানিত ভোটার, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সর্বসাধারণ যারা বিপুল ভোটে বিজয়ী করে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা এই আসনে অন্যান্য দল থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছেন- যাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাদেরকেও অভিনন্দন জানাই। নির্বাচন পরিচালনায় যারা অনন্য ভূমিকা রেখেছেন- বিশেষ করে রিটানিং অফিসার, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী সহ যারা নিরপেক্ষ ও নিরলসভাবে দায়িত্বপালনের মাধ্যমে জাতিকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমার উপর আস্থা রেখেছে তাই আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। নির্বাচনের পূর্বে জনগণকে যে ওয়াদা দিয়েছি, জনগণ যে প্রত্যাশা করে আমাকে ভোট দিয়েছে- সে প্রত্যাশা পূরণে আমি কাজ করবো। যারা এই নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্দ্বীতা করেছেন তারাসহ সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। স্পষ্টভাবে বলতে চাই, জনগণ আমার উপর পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন, সে দায়িত্ব পালনে কঠোর পরিশ্রম করবো। কোন অন্যায় ও অনৈতিক কাজে কখনো ক্ষমতাকে ব্যবহার করব না। যতদিন বেঁচে থাকি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব, ইনশাআল্লাহ্।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ