আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

সাউদার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের টিএসপি কমপ্লেক্স পরিদর্শন

দেশচিন্তা ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিল্প সফরে সম্প্রতি পতেঙ্গায় অবস্থিত টিএসপি কমপ্লেক্স লিমিটেড পরিদর্শন করেছেন। মূলত ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়। একাডেমিক কোর্সের অংশ হিসেবে কোর্স শিক্ষক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সি.এম আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও পরিকল্পনায় আয়োজিত এ শিল্প সফরে বিবিএ ৭২ ব্যাচের ২০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সফরে অতিথি হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক শিমুল দাশ ও প্রভাষক মুশফিকা রাজা সিদ্দিকী।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা উৎপাদন, মান নিয়ন্ত্রণ, বন্দর পরিচালনা ও প্যাকেজিং সহ বিভিন্ন বিভাগে সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় টিএসপি কমপ্লেক্স লিমিটেড এর উপ—প্রধান রসায়নবিদ শুভ্রা বর্মণ, সহকারী প্রধান হিসাবরক্ষক মো. এমরান হোসেন এবং সহকারী রসায়নবিদ এলিনুর ফারহা পুরো প্ল্যান্ট জুড়ে বাস্তবায়িত মেশিন, নিরাপত্তা প্রোটোকল এবং ব্যবস্থাপনা অনুশীলন এর কার্যকারিতা ব্যাখ্যা করেন। টিএসপি কমপ্লেক্স লিমিটেড এর মহাব্যবস্থাপক(অপারেশন) ঝুমকু লতা মজুমদার শিক্ষার্থীদের কৌতূহলের প্রশংসা করেন এবং এই ধরনের উদ্যোগকে উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন। পরে টিএসপি কমপ্লেক্স লিমিটেড এর কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের হাতে বিশ্ববিদ্যালয়ের সম্মাননা স্মারক তুলে দেন সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ