আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের এইচআরএম ডিসিপ্লিনের শিক্ষামূলক ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের ৮ম সেমিস্টারের শিক্ষার্থীরা সম্প্রতি চট্টগ্রামের সনেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উৎপাদন ইউনিট সনেট ফ্যাশনস লিমিটেড-এ একটি শিক্ষামূলক ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সফলভাবে সম্পন্ন করেছে।

শিক্ষার্থীদের এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সুষ্ঠুভাবে পরিচালনা করেন সনেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর মার্চেন্ডাইজিং বিভাগের সিনিয়র মার্চেন্ডাইজার জনাব মো. শাইফুল করিম আরিফ, অ্যাডমিন ও কমপ্লায়েন্স বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ (এইচআর) জনাব মো. আহসান, ওয়েলফেয়ার ও কমপ্লায়েন্স এক্সিকিউটিভ (এইচআর) জনাব অলকা নাথ।

তাঁদের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় শিক্ষার্থীরা সরাসরি শিল্পক্ষেত্রে কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পায়। ভ্রমণের সময় শিক্ষার্থীরা উৎপাদন প্রক্রিয়া, শ্রমিক ব্যবস্থাপনা, কাজের পরিবেশ, কমপ্লায়েন্স কার্যক্রম এবং প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপনার বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করে। বিশেষত, তারা দেখেন কীভাবে ৬৫০–৭০০ জন শ্রমিককে সমন্বিতভাবে পরিচালনার মাধ্যমে উচ্চ উৎপাদনশীলতা ও মান বজায় রাখা হয় এবং কীভাবে কার্যকর মানবসম্পদ ব্যবস্থাপনার কৌশল শিল্পপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই শিক্ষামূলক কার্যক্রমটি তত্ত্বাবধান করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মিসেস জিনাত শাহানা, মিসেস পপি পোদ্দার ও জনাব সাইফুল আজম।

মোট ৩২ জন শিক্ষার্থী এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে অংশগ্রহণ করে এবং তাদের পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রত্যক্ষ শিল্প অভিজ্ঞতা অর্জন করে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তরিকভাবে সনেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে তাদের উষ্ণ আতিথেয়তা, সহযোগিতা ও শিল্প-শিক্ষা সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানায়। বিশ্ববিদ্যালয় আশা করে, ভবিষ্যতেও এমন শিক্ষামূলক সহযোগিতা অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ