আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

৫ ডিসেম্বর লালদিঘী মাঠে ৮ দলের সমাবেশ সফল করার আহ্বান – মুহাম্মদ শাহজাহান

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি তার বক্তব্যে আগামী ৫ ডিসেম্বর লালদিঘী মাঠে ৮ দলের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলা উদ্দিন সিকদার, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি পার্বত্য জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান পার্বত্য জেলা আমীর মাওলানা আবদুস সালাম আজাদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল আলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা নায়েবে আমীর ড. মাওলানা হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, কক্সবাজার জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মাদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ