আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে চালু হলো ই-পারিবারিক আদালত

দেশচিন্তা ডেস্ক: ঘরে বসেই পারিবারিক মামলার আবেদন, নথি জমা, তথ্য জানাসহ সাক্ষ্য দেওয়ার সুযোগ মিলছে চট্টগ্রামে।

রোববার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামে চালু হয়েছে ই-পারিবারিক আদালত।

বিচারব্যবস্থাকে আধুনিক, সহজ ও দ্রুত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আদালত চালু হওয়ায় বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং মামলার নিষ্পত্তির গতি বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই ই-পারিবারিক আদালতে পাঁচ ধরনের বিষয়ে বিচার কার্যক্রম পরিচালিত হবে– বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ এবং সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত।

উদ্বোধন অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বলেন, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো ও প্রযুক্তিনির্ভর বিচারসেবা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ এ আদালত। তিনি বলেন, মামলার আবেদন থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রম– সবই অনলাইনে সম্পন্ন হবে। কাগজপত্র ব্যবহারের প্রয়োজন হবে না, নথি হারানোর ঝুঁকিও থাকবে না। খুদে বার্তার মাধ্যমেও মামলার সব তথ্য পাওয়া যাবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, এটি পুরোপুরি পেপারলেস আদালত। আধুনিক সফটওয়্যার ও সঠিক প্রযুক্তির ব্যবহারে মামলার কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত হবে। দীর্ঘদিনের পারিবারিক বিরোধও দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে।

ই-পারিবারিক আদালতের ওয়েবসাইটের মাধ্যমে মামলা রেজিস্ট্রেশন, আইনজীবী নির্বাচন, নথি আপলোড, অনলাইন হাজিরা ও ওটিপি ভেরিফিকেশনসহ সব ডিজিটাল সুবিধা পাওয়া যাবে। ফলে দেশের যেকোনো স্থান থেকেই মামলা দায়ের ও পরিচালনা সম্ভব হবে বলে জানায় আদালত কর্তৃপক্ষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ