আজ : শনিবার ║ ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

দেশচিন্তা ডেস্ক: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে সেখানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, খবর পেয়ে ধাপে ধাপে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ‌ প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদও আমাদের কাছে এখনো আসেনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ