আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিভ্রান্ত করার কোন সুযোগ নেই, জনগণের মার্কা ধানের শীষ: আবু সুফিয়ান

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, জনগণই বিএনপির শক্তি। জনগণই বিএনপির ভরসা। জনগণের স্বার্থে আমাদের রাজনীতি। বিএনপি জনগণের দ্বারা পরীক্ষিত। ১৬বছর আওয়ামী লীগ সকল জুলুম-নির্যাতন সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা জনগণকে ছেড়ে যায়নি। জনগণকে সাথে নিয়েই ফ্যাসিস্টের সকল অবিচার ও অপশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। জনগণের সাথে আছি। জনগণের সাথেই থাকবো। তাই বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে কোন লাভ নেই। জনগণকে বিভ্রান্ত করার কোন সুযোগ নেই। ভোট দেওয়ার জন্য তারা উদগ্রিব হয়ে আছে। জনগণের মার্কা ধানের শীষ। আগামী নির্বাচনে এদেশের জনগণই ব্যালটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের নতুনব্রীজ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১দফার রুপরেখা নতুন বাংলাদেশ গড়ার নীলনকশা। দেশের মানুষ যে পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো চায়। বিএনপির এই ৩১ দফাই সেই পরিবর্তনের পথ দেখাবে। ৩১ দফার আলোয় আলোকিত হবে দেশ, আলোকিত হবে জাতি। আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা এদেশের মানুষের হাতে ন্যস্ত হোক। জনগণের ভোটে ক্ষমতায় এলে বিএনপি কোন নির্দিষ্ট শ্রেণী বা গোষ্ঠীর স্বার্থে কাজ করবে না। দল-মত, জাতি-বর্ণ সহ সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়নে বিএনপি কাজ করবে। বিএনপি ক্ষমতায় এলে এদেশের কোন মানুষ যেন অনাহারে থাকবে না, গৃহহীন থাকবে না। সকলের জন্য একটি সাম্য, মানবিক ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল আকতার, এস এম মফিজউল্লাহ, গিয়াসউদ্দিন ভূইয়া, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী মহিউদ্দিন, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিম, নাজমুল হক নাজু, বিএনপি নেতা জসিম উদ্দিন, হেলাল চৌধুরী, নুরুল আলম মজনু, নুরুল আবছার, এম এ হাশেম, রফিকুল আলম, মো. সেকান্দর, রওশনগীর আমির, সাইফুল ইসলাম, ফেরদৌস ওয়াহিদ, মো. সেকান্দর, হাজী হারুন, জসিম উদ্দিন, মহিলা নেত্রী নুরজাহান বেগম, মো. ফোরকান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ