আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

গণভোটের বিষয়ে দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার: আইন উপদেষ্টা

দেশচিন্তা ডেস্ক: গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ‘ঐক্যবদ্ধ সুপারিশ’ দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো ‘ঐক্যবদ্ধ সিদ্ধান্ত’ নিতে না পারলে সরকার নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এমনটা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সম্প্রতি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোটের সময় নির্ধারণ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এমন সময় প্রধান উপদেষ্টার কার্যালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সরকারের প্রায় ১৫ মাস হয়ে গেলেও এর আগে কোনো সংবাদ সম্মেলন করেননি প্রধান উপদেষ্টা বা তার কার্যালয়।

সাধারণত, প্রধান উপদেষ্টার প্রেস উইং ফরেইন সার্ভিস একাডেমি বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলন করে থাকে৷

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ