আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘কার্বন নিঃসরণ হ্রাস ও সুস্থ নগর গঠনে সাইক্লিং সহায়ক’

দেশচিন্তা ডেস্ক: কার্বন নিঃসরণ হ্রাস, জ্বালানি সাশ্রয় ও সুস্থ নগর গঠনে সাইক্লিংয়ের বিকল্প নেই এমন বার্তা নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে “এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশন ২০২৫”। টেকসই নগর পরিবহন ও সবুজ জীবনধারার প্রচারে সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধন হয় অদ্য ২৫ অক্টোবর শনিবার সকালে এক ‘‘রাইড ফর দ্যা ফিউচার’’ বিষয়ক সাইকেল শোভাযাত্রার মাধ্যমে। এসডিজি ইয়ুথ ফোরাম ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চট্টগ্রাম জেলা’র যৌথ উদ্যোগে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা’র সহযোগিতায় আয়োজিত এই র‌্যালিতে অংশ নেন শতাধিক সাইক্লিস্ট। শোভাযাত্রাটি সিআরবি থেকে শুরু হয়ে লাভ লেইন, কাজীর দেউড়ি, লালখান বাজার ও টাইগারপাস হয়ে পুনরায় সিআরবিতে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং সঞ্চালনা করেন এসডিজি ইয়ুথ ফোরাম’র সংগঠক মিনহাজুর রহমান শিহাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খোরশেদ আলম, ইপসা’র সহকারী পরিচালক ও ইয়ুথ ফোকাল আব্দুস সবুর, সহমর্মিতা ফাউন্ডেশনের সভাপতি শফিকুল ইসলাম রাহী, নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম মো. আব্দুর রহিম, এমআরটি ক্লাবের সভাপতি রাইহান ইসমাইল, জাগো ফাউন্ডেশনের ইয়ুথ কো-অর্ডিনেটর মোহাম্মদ রাজু ইসলাম, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চট্টগ্রাম জেলার সভাপতি ইবতিদ ইয়াছার জিনান, সহ-সভাপতি আসিফুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ ইকরামুল ইসলাম, মানবসম্পদ কর্মকর্তা তাফরিহা নুর, আইডিএফের লিগ্যাল অ্যাডভাইজার আসমা সাদেকা সাবাহ। বক্তারা বলেন, সাইক্লিং শুধু কার্বন নিঃসরণ কমায় না বরং এটি জনস্বাস্থ্য উন্নয়ন, শারীরিক সুস্থতা ও পরিচ্ছন্ন নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের এমন অংশগ্রহণ ভবিষ্যতের জন্য টেকসই ও নিরাপদ পৃথিবী গড়ার অনুপ্রেরণা যোগাবে। এই আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের তরুণ প্রজন্ম টেকসই, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগর গঠনের আহ্বান জানায়, যা এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নতুন উদ্দীপনা যোগাবে। উল্লেখ্য, অদ্য ২৬ অক্টোবর বিকেল ৩টায় পতেঙ্গা সী বিচ এ প্লাস্টিক ফ্রি জেনারেশন রাইজিং কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ