আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আরপিও অধ্যাদেশের খসড়া পরিবর্তনে চিঠি দেবে বিএনপি : সালাহউদ্দিন

দেশচিন্তা ডেস্ক: উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়া নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়া নিয়ে আপত্তির কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই খসড়ায় পরিবর্তন আনতে সরকার ও নির্বাচন কমিশনকে তারা চিঠি দেবেন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসায় আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংকালে সালাহউদ্দিন এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের অনেক বিষয়ে বিএনপি সম্মত ছিল। ২০/১ উপধারায় বলা হয়েছিল, জোটবদ্ধ হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। বিএনপি সেটিতেই আশ্বস্ত ছিল। কিন্তু যেভাবে আরপিও পাস হয়েছে, তাতে ছোট দলগুলো জোটে যুক্ত হতে নিরুৎসাহিত হবে। এতে ছোট দলের নেতারা সুযোগ হারাবেন।

তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের আরপিও একতরফাভাবে কেন পাস করা হলো?

বিএনপি বহুদলীয় ও শক্তিশালী সংসদ দেখতে চায় উল্লেখ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। এ বিষয়ে আপত্তি জানিয়ে বিএনপি সরকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

কোনো দল জোটগতভাবে নির্বাচন করলেও নিজেদের প্রতীকে অংশ নিতে হবে—এমন বিধান যুক্ত করে আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়া বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ