আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

কর্ণফুলী সেতুর যানজট নিরসনে চাই সমন্বিত উদ্যোগ

দেশচিন্তা ডেস্ক: আজ ২৩শে অক্টোবর রোজ বৃহস্পতিবার এমএএফ চট্টগ্রাম এর চলমান কার্যক্রমের অংশ হিসেবে, “কর্ণফুলি ব্রিজ এলাকার যানজট নিরসনে করনীয় শীর্ষক” গোলটেবিল আলোচনা সকাল ১০.৩০ হতে নগরীর থিয়েটার হলে অনুষ্ঠিত।

মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সেক্রেটারি জসিমউদদীন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন সিডিএর বোর্ড মেম্বার এবং প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, নেছার আহমেদ ডিসি ট্রাফিক উত্তর,ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার আশরুপা হক,ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওন কোর্ডিনেটর সদরুল আমিন, মোঃ নেজাম উদ্দিন উপ বিভাগীয় প্রকৌশলী সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রাম, কে এম মাহবুব কবির উপ পরিচালক (ইঞ্জিনিয়ারিং বিআরটিএ চট্টগ্রাম বিভাগ).সিডিএ বোর্ড মেম্বার নজরুল ইসলাম,ইকবাল বাহার সাবেরি ক্যাব সেক্রেটারি, দৈনিক দিনকালের ব্যূরোচীফ হাসান মুকুল, রাজিব দাশ নির্বাহী প্রকৌশলী সিডিএ,আবু মোশাররফ রাসেল বার্তা সম্পাদক দৈনিক পূর্বদেশ, কাজী মনিরুল ইসলাম, রেজা মোজাম্মেল স্ট্যাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক খবরের কাগজের ব্যূরোচীফ এস এম ইফতেখারুল ইসলাম,জাকির হোসেন স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি, দৈনিক পূর্বকোণ,হেলাল শিকদার দৈনিক আজকের পত্রিকার ফটো জার্নালিস্ট,মিনহাজুল ইসলাম তৌহিদ স্ট্যাফ রিপোর্টার দৈনিক কালবেলা, কাজী মনিরুল ইসলাম টোল ম্যানেজার কর্নফুলী সেতু,তৌফিক আহমেদ রনি সিস্টেম এনালাইসিস কর্নফুলী সেতু, শফিকুল ইসলাম পরিচালক ঈগল পরিবহন,মোঃ ইউসুফ চট্টগ্রাম জেলা সিএনজি ফাউন্ডেশন, হালকা মোটরজান সমিতি নেজাম উদ্দিন সাধারণ সম্পাদক, মোঃ ফয়সাল দপ্তর সম্পাদক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো মামুনুর রশীদ মামুন,মাহমুদুর রহমান মান্না,লায়ন মোঃ জিয়াউল হক সোহেল, এডভোকেট বিলকিস আরা মিতু, মোঃ জাহিদ,মোঃ ওসমান গনি, এনআইএইচ এর ইকবাল হোসেন সুমন,সৈয়দ এহসান খালেদ,লায়ন ওবায়দুর রহমান, মেহেদী হাসান রায়হান সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি গভর্নিং বডি, জুলাই আহত যোদ্ধা মোঃ ইয়াকুব হোসেন শাকিল,

সকাল ১০.৩০ হতে শুরু হওয়া সেমিনারে আগত ডিসি নেছার আহমেদ বলেন যানজট নিরসনে ট্রাফিক বিভাগ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বস্ত করেন,নির্বাহী প্রকৌশলী সিডিএর রাজিব দাশ বলেন মেইন লেইন গুলো আলাদা করে যানজট নিরসন করা এবং নতুন রিভার ড্রাইভ রোড গুলো বহুমুখী র‍্যাম্প আকারে হয় মেইন রোডে যুক্ত হতে,সেতু কর্তৃপক্ষ ও সড়ক জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী নিজাম উদ্দীন বলেন টোল সিস্টেম আধুনিকায়ন ইলেকট্রনিক কালেকশন সিস্টেম পরিপূর্ণ চালু করতে বিআরটিএ কর্তৃপক্ষের সচ্চ নাম্বার প্লেট ব্যবহারের জন্য অনুরোধ জানান,বি আরটিএ এর উপ পরিচালক ইঞ্জিনিয়ারিং কে এম মাহবুব কবির বলেন ফিটনেস বিহীন কোন পরিবহন উক্ত এলাকায় চলাচল করতে না পারে তার জন্য ব্যবস্থা নিবেন।কর্নফুলী সেতুর টোল ম্যানেজার কাজী মনিরুল ইসলাম বলেন আমাদের টোল গ্রহনের ১০টি বুথ রয়েছে আরো বুথ বাড়ানোর জন্য ও আধুনিকায়ন করার জন্য উদ্বতন কর্তৃপক্ষের নিকট আহবান জানাবো।সর্বশেষ বক্তব্যে সিডিএর বোর্ড সদস্য ও প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন যেহেতু আমাদের সেতুর টাকা পরিশোধ করা হয়েছে এখন যে টোলের টাকা তা দিয়ে আশে পাশে সড়ক উন্নয়ন এবং টোল প্লাজার উন্নয়নে ব্যয় করার জন্য বলেন এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ দিকনির্দেশনা মূলক বক্তব্যে নগর পরিকল্পনায় বাধা সমূহে চিহ্নিত করনের পাশাপাশি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ -সিডিএ,বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ,সেতু কর্তৃপক্ষ, বাস মালিক সমিতি,পরিবহন শ্রমিক,হালকা যান মোটর ও সাংবাদিকগন এবং যাত্রী কল্যানের প্রতিনিধি তাদের বক্তব্যে প্রতিবন্ধকতা ও সুপারিশমালা তুলে ধরেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ