আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত ছাত্রদল কর্মী তানিমও মারা গেছেন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপি দাশ নামের এক ছাত্রদল নেতা নিহতের ঘটনায় গুরুতর আহত অপর ছাত্রদল নেতা তানিমও (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৫ অক্টোবর) হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া তানিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তামিমের মৃত্যু হয়। মৃত উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার হাটের চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।

ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চৌধুরী হাটের দাতারাম সড়ক এলাকার কয়েকজন দুর্বৃত্ত চিকনদন্ডী ইউনিয়নের ছাত্রদল সভাপতি অপি দাশের ওপর নির্মমভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে চিকনদন্ডী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড এলাকার মিন্টু দাশের পুত্র অপি দাশ ও তানিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ছাত্রদল নেতা অপি দাশকে মৃত ঘোষণা করেন এবং তানিমকে আইসিইউতে ভর্তি দেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে সাড়ে সাতটায় তামিম মারা যান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ