আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হজ নিবন্ধন শেষ, নিবন্ধন করেছে ৪৩ হাজার ৩৭৪ জন

দেশচিন্তা ডেস্ক: আগামী বছর হজে অংশ নিতে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩৭৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্ধারিত সময় অনুযায়ী রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় হজ নিবন্ধনের শেষ সময়সীমা শেষ হয়।

তবে এখনো মোট কোটার প্রায় দুই-তৃতীয়াংশ শূন্য রয়েছে। কোটার তুলনায় নিবন্ধনের সংখ্যা অনেক কম হওয়ায় নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে কি না— সে বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) নতুন সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ