আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান, অস্ত্র, গোলাবারুদ উদ্ধার

দেশচিন্তা ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে— অস্ত্র, গোলাবারুদ ও সংগঠনটির প্রচার সামগ্রী।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর) ভোর আনুমানিক পাঁচটার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনা উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়— একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম।

সেনা সূত্র জানায়, অভিযান চলার সময় ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ, ছাত্রছাত্রীদের ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে বাধ্য করে। সাম্প্রতিক সময়ের ঘটনাবলী বিশ্লেষণে দেখা যাচ্ছে, সংগঠনটি পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডে স্থানীয় জনগণ, এমনকি কোমলমতি শিশুদেরও জড়িত করছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ