আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

নাফ নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, “সকালে শাহপরীর দ্বীপের নৌঘাট এলাকায় নাফ নদীতে ভাসমান অবস্থায় একজনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে একটি গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।”

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ