আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক: রিজিয়ন কমান্ডার

দেশচিন্তা ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর আমেজে পালনের জন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

তিনি বলেন, ‍“অবরোধ নেই। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। জনসাধারণ স্বাভাবিক জীবনযাত্রা করতে পারছেন। সময় মতো ১৪৪ ধারাও তুলে নেওয়ার কাজ করবে প্রশাসন।”

বুধবার (১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের নারায়ণ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ পূজা মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি হিন্দু নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি জেলা সদরের খাগড়াপুর পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডেকেছিল জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ৮ দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত জেলায় সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এদিকে, অবরোধ স্থগিত হলেও জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল আছে। জনমনে আতংক রয়েছে। খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রতিক ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অবরোধ চলাকালে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকেই। গুইমারায় রামসু বাজারসহ বহু দোকানপাট, বসতবাড়ি ও অফিসে অগ্নিসংযোগ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ