আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

পার্বত্য চট্টগ্রামে ৩ আসনের বদলে ৮ আসনের দাবি

দেশচিন্তা ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসন তিনটি থেকে আটটিতে উন্নীত করার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে সংশ্লিষ্টরা।

সোমবার (২৫ আগস্ট) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর পার্বত্যবাসীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি পাইশিখই মারমা এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে জানানো হয়, খাগড়াছড়ি-১ (রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও গুঁইমারা), খাগড়াছড়ি-২ (মাটিরাঙা, মহালছড়ি, পানছড়ি), ছাগড়াছড়ি-৩ (খাগড়াছড়ি সদর, দীঘিনালা) নিয়ে গঠনের দাবি জানানো হয়। রাঙামাটি-১ (বাঘাইছড়ি, লংগদু, বরকল), রাঙামাটি-২ (সদর, কাউখালি, ননিয়ারচর), রাঙামাটি-৩ (জুরাছড়ি, বিলাইছড়ি, কাপ্তাই, রাজস্থলী), বান্দরবান-১ (সদর, রুমা, থানছি, রোয়াংছড়ি), বান্দরবান-২ (লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি) নিয়ে আসনগুলো গঠনের দাবি জানানো হয়।

পাইশিখই মারমা বলেন, পার্বত্য এলাকায় সাতটি সশস্ত্র সংগঠন রয়েছে। প্রতিবেশি দেশগুলো এই সন্ত্রাসী সংগঠনগুলোকে মদদ দিচ্ছে। বৃহত্তর পার্বত্য এলাকায় ৮টি আসন না করলে কখনো এসব এলাকায় শান্তি ফিরবে না। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি অপার সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রাম। আয়তন বাংলাদেশের এক-দশমাংশ। খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান তিন পার্বত্য জেলার আয়তন ১৩ হাজার ২৯৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ১৮ লাখ ৪২ হাজার ৮১৫ জন। তিনটি পার্বত্য জেলায় মাত্র তিনটি সংসদীয় আসন। সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড এবং এখানকার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনমানের পরিবর্তন থেমে আছে প্রয়োজন অনুযায়ী সংসদীয় আসন না থাকায়। পার্বত্য চট্টগ্রামের তিনজন সংসদ সদস্যের পক্ষে ২৬টি উপজেলার মানুষের প্রতিনিধিত্ব করা কষ্টসাধ্য। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি পার্বত্য জেলা। এই জেলার আয়তন ২৫ হাজার ১১৬.১৩ বর্গকিলোমিটার। উপজেলার সংখ্যা ১০টি। জনসংখ্যা ২০২২ সালের জনশুমারি অনুযায়ী ৬ লাখ ৪৭ হাজার ৫৮৭ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিল ৪ লাখ ১৮ হাজার ২১৫ জন এত বড় বিশাল আয়তনের জেলায় মাত্র একজন এমপি এভাবে চলতে পারে না। এভাবে পাহাড়ি এলাকায় শান্তি ফিরবে না।

শুনানি শেষে রাঙামাটির বাসিন্দা সৈয়দ ইবনে রহমত বলেন, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রনয়ন করা। তার আসনের জনগণের দুঃখ-দুর্দশার কথা সংসদে তুলে ধরা। কিন্তু রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের যে আয়তন সেটা ঢাকা জেলার আয়তনের চেয়ে বেশি। ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন সেখানে রাঙামাটিতে একটি সংসদীয় আসন। এখানে ২০ জন এমপি অথচ পুরো রাঙামাটি জেলায় ৫০টি ইউনিয়নে একজন এমপি। প্রত্যেকটা ইউনিয়নে কোনোদিনই কোনো এমপির পক্ষে যাওয়া সম্ভব না। একইসঙ্গে প্রত্যেক ইউনিয়ন থেকে এসে এমপির সাথে যোগাযোগ করা সবার পক্ষে সম্ভব না। উন্নয়নের জন্য ঢাকা শহরে আপনার রাস্তার জন্য কোনো এমপির কাছে যেতে হয় না। কিন্তু পাহাড়ে আপনার একটা রাস্তার পাশে একটা কালভার্ট করার জন্য এমপির সুপারিশ লাগে। এটা আমাদের বাস্তবতা। একই অবস্থা খাগড়াছড়ি ও বান্দরবান জেলার। আমরা এই দুর্দশা থেকে মুক্তি পেতে পার্বত্য চট্টগ্রামে এমপির সংখ্যা বাড়ানো দরকার। আরও একটা কারণ হচ্ছে সেখানে অনেক জনগোষ্ঠী আছে মারমা, ত্রিপুরা ও চাকমা এই তিনটা মূলত প্রধান। তাদের থেকে সবসময় এমপি হয় রাজনৈতিক দল তাদের থেকে নির্বাচিত করে। কিন্তু এছাড়াও যে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীগুলি আছে তারা কখনো নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় না। যদি সংসদে আসন বৃদ্ধি পায় তাহলে তারাও এমপি হওয়ার সুযোগ পাবে। নেতৃত্ব তৈরি হবে তাদের মধ্যে যে দুঃখ-কষ্ট আছে সেগুলো সংসদে বলার সুযোগ পাবে। তাদের মধ্যে যে বঞ্চনা রয়েছে; সেখান থেকে তারা বিক্ষুদ্ধ হয়ে অস্ত্র ধরে। সেটা কমে আসবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ