আজ : সোমবার ║ ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সংগঠনের দায়িত্বশীলদের আনুগত্য না করে অনেকে নানা অপকর্ম করে বেড়াচ্ছে: কামাল উদ্দিন

উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের মন্তব্য

 

মোহাম্মদ ইকবাল হোসেন,  সাতকানিয়া :

কোরআনের পূর্ণাঙ্গ অনুসরণ করলেই ঈমানদার।কোরআনের পূর্ণাঙ্গ অনুসরণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন।

শনিবার (৫ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াত কর্তৃক ইউনিট দায়িত্বশীল টিএসে এসব কথা বলেন তিনি।

এসময় দারসুল কোরআন পেশকালে উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন বলেন, কোরআন মানবজাতির পথপ্রদর্শক। কোরআনের পূর্ণাঙ্গ অনুসরণে মানুষের হেদায়াত, এর কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, দলের দুঃসময়ে যারা সংগঠন থেকে সরে গিয়েছিল আজকে তারা নিজেদেরকে জামায়াতের বড় পরিচয় দিয়ে বেড়াচ্ছে। সংগঠনের দায়িত্বশীলের আনুগত্য না করে অনেকে নানা অপকর্ম করে বেড়াচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন বলেন, রিপোর্ট সংগঠনকে মজবুত করে তুলে।জবাবদিহিতার মাধ্যমে যোগ্য দায়িত্বশীল করে তুলে।রিপোর্টহীন দায়িত্বশীল স্থায়ী হয় না।

অনুষ্ঠানে কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জায়েদ হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু তাহের।প্রধান মেহমান ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন,প্রধান অতিথি উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন।এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আব্দুস সোবহান,সাবেক ছাত্রনেতা মোহাম্মদ এরশাদ,ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,বায়তুলমাল সম্পাদক মাওলানা মোরশেদুল আলম,প্রচার সম্পাদক মুহাম্মদ ইউনুচ,সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সেক্রেটারি আব্দুল গণি,জোট পুকুরিয়া বাজার কমিটির সভাপতি শেখ আহমদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ