আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুরাদনগরে টানা দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ড. কিশোর

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে টানা দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ড. আহসানুল আলম সরকার কিশোর।
নির্বাচিতদের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার রাত সাড়ে দশটায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন নির্বাচিতদের বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

 

এ উপজেলায় ২২টি ইউনিয়নে মোট ৪ লাখ ৬৭ হাজার ৪৪০ ভোট রয়েছে। ১৯১ টি ভোট কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী ড. আহসানুল আলম সরকার কিশোর ৮৬ হাজার ৩৭৫ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম সারোয়ার চিনু ঘোড়া প্রতীকের প্রার্থী ১ হাজার ৪০২ ভোট পেয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।

 

উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে শাহিন টিউবওয়েল প্রতীকের প্রার্থী ৫৪ হাজার ৬৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট ফয়সাল চশমা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২২ হাজার ১৭৭ ভোট।

 

উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরজাহান মজুমদার হাঁস প্রতীকের প্রার্থী ৫৫হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানোয়ারা বেগম লুনা সেলাই মেশিন প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৬ হাজার ১৪৬ ভোট।

 

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন জানান, সুষ্ঠু ও সুন্দর ভাবে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ