আজ : রবিবার ║ ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুরাদনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে বসত বাড়ির পাশের পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যুহয়েছে। মঙ্গলবার উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কলারাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু কাজী ইয়াছিন আরাফাত(৩) উপজেলার কালারাইয়া গ্রামের কাজী তানভীর মিয়ার ছেলে ও রোজা মনি (৩) একই বাড়ির মিদন মিয়ার মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজি ছিল।

মৃত্যুর বিষয়টি মৃত শিশু কাজী ইয়াছিন আরাফাতের বাবা কাজী তানভীর নিশ্চিত করে জানান, প্রতিদিনের মত সকাল ৯টার দিকে আমার চাচাতো বোন রোজা মনি ও আমার ছেলে ইয়াছিন আরাফাত দুজন মিলে বাড়ির পিছনে খেলতে যায়।

 

কিছুক্ষন পর তাদের দুইজনকে কোথাও দেখতে না পেয়ে দুই পরিবারের সদস্যরা চারদিকে খোঁজতে থাকি। খোঁজাখুঁজির একপর্যায় পুকুরের পানিতে তাদের ভাসতে দেখি। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। বিকেলে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

এ বিষয়ে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বাহার খান বলেন, দুই শিশুর মৃত্যুও ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি অভিভাবকদের সাথে কথা বলে তাদের সমবেদনা জানিয়েছি। এরকম যেন দুর্ঘটনা আর না ঘটে সেজন্য সকল অভিভাবকদেও আরো সচেতন থাকতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ