আজ : মঙ্গলবার ║ ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে -ডা. শাহাদাত হোসেন

দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, তীব্র তাপদাহে অসহনীয় গরমে জনজীবন অতিষ্ঠ। চট্টগ্রাম এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা। অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে গাছপালা বন জঙ্গল উজাড় করে, নদী নালা ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে।

 

আজকে দেশের শত শত নদী দখল হয়ে গেছে। ক্ষমতাসীনরা বৃক্ষ নিধন করেছে ফলে দেশের পরিবেশ আজ ধ্বংসের মুখে। নগরীর বায়েজিদ এলাকার ঐতিহাসিক নাগিন পাহাড় আওয়ামীলীগের পাহাড়খেকো নেতারা খেয়ে শেষ করে ফেলেছে। নদী খাল বিল দখল করে ভরাট করেছে। ভূমিদস্যুরা নদী দখল করে রেখেছে। অন্যায়ভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু সরকার এসব ব্যাপারে নির্বিকার। তাই পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে চট্টগ্রামের নদী খাল বিল পাহাড় রক্ষায় চট্টগ্রামবাসীকে সোচ্চার হতে হবে।

 

তিনি সোমবার (২৯ এপ্রিল) বিকালে নগরীর শাহ আমানত ব্রীজ সংলগ্ন এলাকায় চলমান তীব্র গরমে পিপাসার্ত পথচারী, শ্রমজীবী ও রিকশাচালকদের মাঝে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণকালে এসব কথা বলেন।

 

তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ব্যাপক হারে বৃক্ষ নিধন করা হচ্ছে। সরকারি দলের প্রভাবশালীদের লোভের শিকার হয়ে চট্টগামে একে একে পাহাড় নিশ্চিহ্ন হয়েছে। বর্ষাকালে পাহাড় ধ্বসে প্রতিবছর ঘটছে প্রাণহানির ঘটনাও। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধি, ব্যাপকহারে বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি গ্রহণ এবং পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নেয়া না হলে এই অভিশাপ থেকে আমরা সহজে পরিত্রাণ পাব না। আমরা আমাদের অবস্থান থেকে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

 

বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, মহানগর সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, সহ ক্রীড়া সম্পাদক সালাউদ্দীন চৌধুরী বাসু, বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব হাজী মো. মুছা, বাকলিয়া থানা সেচ্ছাসেবক দলের সদস্য মো. ইসমাইল, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাহিদুর রহমান হিরা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা এম এইচ চৌধুরী বাবলু, সবুজ মিয়া, মো. বাপ্পি, সুমন ভুঁইয়া, মো. ইসমাইল প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ