আজ : মঙ্গলবার ║ ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মীরসরাইয়ের স্বতন্ত্র প্রার্থীর এজেন্টসহ ৩ জনের ওপর হামলার অভিযোগ

এস এম জাকারিয়া, চট্টগ্রাম (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১ আসন, চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই আসনে ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের এক এজেন্ট ও সমর্থকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

 

৬ জানুয়ারী, শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুর ও ওচমানপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। হামলায় আঘাতপ্রাপ্তরা হলেন নির্বাচনী এজেন্ট শরিফ উদ্দিন (৫৬), সমর্থক শহীদুল ইসলাম ( ৪০), পলাশ মল্লিক (৩৫) নামে দুইজন । এসময় দুর্বৃত্তরা নির্বাচনী এজেন্ট কার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগও পাওয়া যায়।

 

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট অভিযোগ করে বলেন, শনিবার দুপুরে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের কর্মী জসীমসহ আরও ১০-১২ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্বাচনী এজেন্ট শরীফের উপর হামলা চালায়। এসময় তার কাছ থেকে এজেন্ট কার্ড ছিনিয়ে নেয়। পরে তাদের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জোবায়ের হোসেন তারেক জানান, হামলায় আহত তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, এক প্রার্থীর এজেন্ট এর উপর হামলার বিষয়টি ফোনে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, চট্টগ্রাম – ১ মীরসরাই আসনে আওয়ামী লীগ প্রার্থী হয়েছেন বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব উর রহমান রুহেল। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ