আজ : বৃহস্পতিবার ║ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

ঢাকা ব্যূরো : হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পান্থপথ, বিমানবন্দর, কাজীপাড়া, দক্ষিণখান, মগবাজার, বসিলা, মিরপুর, শ্যামলী, যাত্রাবাড়ী, খিলগাঁও, মিতিঝিল, বেইলী রোড, ডেমরা, বাদামতলি, সূত্রাপুর, ধোলাইপাড়, ঢাকা-নারায়ণগঞ্জ রোড, সবুজবাগসহ বিভিন্ন স্থানে মিছিল করেন তারা।

সকালে পান্থপথে হরতালের সমর্থনে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। এ সময় উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বলেন, জনগণ সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে নেমে এসে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে তাদের প্রতি গণঅনাস্থা জানিয়েছে। তারা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই রাজপথ ছাড়বে না। তাই চর দখলের মহড়া বন্ধ করে অবিলম্বে নির্বাচনের নামে তামাশা বাতিল, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। অন্যথায় মাফিয়া সরকারের জন্য গণঅভ্যুত্থান অপেক্ষা করছে।

হরতালের সমর্থনে বিমানবন্দর সড়কে মিছিল ও পিকেটিং করেছেন দলটির কর্মীরা। থানা সেক্রেটারি আবু মাহদীর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। কাফরুল পশ্চিম থানা আমির আবু কাউসারের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল কাজিপাড়ায় শুরু হয়ে ৬০ ফিট রাস্তায় গিয়ে শেষ হয়। বিমানবন্দর-দক্ষিণখান সড়কে মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন বিমানবন্দর থানা সেক্রেটারি আবু মাহাদী।

এদিকে সকালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা। সকালে হরতালের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিল-পিকেটিং ও সড়ক অবরোধ করে মিছিল করেছেন দক্ষিণের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দক্ষিণের মজলিসে শুরা সদস্য মু. শাহজাহান খান। খিলগাঁওয়ে মিছিল-পিকেটিং ও সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম। মতিঝিলে মিছিল করেছেন নেতাকর্মীরা। দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মারের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ