আজ : সোমবার ║ ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মোতালেব ও ডা. মিনহাজের মনোনয়নপত্র বাতিল ঘোষণা

স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের দুই সতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই করে এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুন হাছান।

তিনি বলেন, ভোটার তালিকায় এক শতাংশ সমর্থনকারী গড়মিলের কারণে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ