আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৮ হিজরি

এনায়েত বাজারের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শিক্ষা উপমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

দেশচিন্তা ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ইফতার ও সেহরির জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী পুত্র চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তারই ধারাবাহিকতায় ৫ এপ্রিল বুধবার বিকেল নগরীর ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের গোয়ালপাড়ার ডায়বেটিক হাসপাতালের মাঠে সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর তত্বাবধানে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড: ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব সলিমুল্লাহ বাচ্চু,নগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু।

এসময় বক্তারা বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছিলেন চট্টগ্রামের হতদরিদ্র মানুষের বন্ধু এবং আশ্রয়স্থল। তিনি সবসময় গরিব,অসহায় মানুষের পাশে দাড়াতেন,তাদের সুখ দূঃখের খবর নিতেন।রমজানে হাজার হাজার সাধারণ মানুষকে সাথে নিয়ে ইফতার করতেন। মহিউদ্দিন চৌধুরীর সেই দায়িত্ব এখন যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন তারই সুযোগ্য পুত্র শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রমজানে তিনি চট্টগ্রামের প্রতিটি পাড়া মহল্লার হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন। রমজান মাসকে ঘিরে হাজার হাজার পরিবারের কাছে তার এই ইফতার ও সেহরি সামগ্রী সাধারণ মানুষের মুখে হাসি ফুটাচ্ছে।এসময় বক্তারা সমাজের বিত্তবানদের ও মানুষের পাশে এসে দাড়ানোর আহ্বান জানান। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রিটু দাশ বাবলু, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো:ইসমাইল মনু, এ্যাড: শ্রীপতি কান্তি পাল, এ্যাড: মানিক দে, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপু ঘোষ বিলু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান সারু, সুজিত ঘোষ, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক সবুজ কান্তি দে, আজাদ উল্লাহ নেজাম, এমএ আওয়াল, মনজুরুল আলম, রফিক আহমেদ, কবির আহমেদ, এস কে আকরাম, আশিষ চক্রবর্তী বাচ্চু, গোপাল ঘোষ, এএম কুতুব উদ্দীন চৌধুরী, রতন ঘোষ, মোর্শেদ আলম, দেলোয়ার হোসন, মো:ফরিদ, আবু তাহের রানা, মো: ইকবাল হোসেন, দোলোয়ার হোসেন ডন, ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মনির ইসলাম, আনোয়ার হোসেন পলাশ, রিপন ঘোষ, জোবায়ের আলম আশিক, আব্দুল্লাহ আল সাইমুন, কাজী ইসমাইল সাকিব, রাকিব চৌধুরী, রতন চৌধুরী, ইয়াছির আরফাত রিকু, মো: তামিম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ