আজ : সোমবার ║ ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মটো

সায়েম উদ্দিন

১.

ধর্ম রহস্যের ঘরের দরজায় লেখা ছিলো,
রূহ জগতের বিধান প্রগতিমুখী;
প্রাণহীন শাশ্বত সত্য মেনে নিতে ভয় যার তাকে বলি ইতর
সেও কী আসলে সুখী?

২.

বস্তুত কোড়লেরা কোট-পকেটে আর ঠোঁট দেয় না
কারণ পেয়েছিলো তারা লগুড়ের আঘাত,
রুখেছিলাম অকপটে সবে মিলে
তখন কী ছিলো ভাগ ধর্ম-গোত্র-জাত;

ভেবেছো তারা থেমে গেছে?
থামেনি তারা
বাংলায় তাদের সমন্ত্রক অভিনিবেশ;
রুখে দাঁড়াতে আবার প্রস্তুত থাকো
ত্রপা ছেড়ে করো গভীর মনোঃনিবেশ।

৩.

হেলেদুলে মন্টেসরী
পথ-সাগর-গারো দিচ্ছো তুমি পাড়ি
সুপ্ত থাকা জয়ের নেশায় ছিলো কী মেঘ ছুঁবার মানস?
হিম-পর্বত কিংবা তাজেংডং কিছুই বাদ পড়েনি; যেন নিশাত
তুমি নিশাত না হয়ে নিষাদ হও
হয়ে উঠো নিহারীকা
মনসা-মঙ্গলের বেহুলাও হতে পারো
সাজতে পারো তনু-মিতু-খাদিজা;
তাতে বাধা নেই
হতে পারো যুধ্যমান মালতী-কাঁকনবালা-রমার মতো প্রতিমা;
কিংবা মজনু-ফরহাদের মন্মথ মুনিয়া!
তবে বিনাশীনি,
বিনিন্দিতা বিনেত্রী হতে চেয়ো না
এরা কামুকী বিপথে চলে
বিপদে পতি বদলায়
বিন্ধ্য সেজে ভাবে আপনায়
প্রমোদিনীর পণ্যশালা।

লেখক- সায়েম উদ্দিন, চট্টগ্রাম

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ