আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের সাতকানিয়ায় স্ত্রীকে কুপিয়ে ৯৯৯ তে ফোন দিলেন স্বামী! পরে পু্লিশের হাতে আটক

সাতকানিয়া সংবাদদাতা :

ঘটনাটি ঘটে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে পাষণ্ড স্বামী স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত করে নিজেই ৯৯৯ এ ফোন দেন পরে হাসপাতালে নিলে স্ত্রীর মৃত্যু হয়। তাঁর নাম নুসরাত শারমিন (৩০)। পুলিশ স্বামী আবদুর রহিম (৩৮) কে আটক করেছে। রহিম ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ৬নং ওয়ার্ড সিকদার পাড়ার ডা. নুরুল আমিনের বাড়ি এলাকার রমজু মিয়ার ছেলে। গতকাল (১৭ সেপ্টেম্বর) বৃহষ্পতিবার বেলা আড়াটার সময় ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকায় এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে স্বামী আবদুর রহিমকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহিম একজন মানসিক প্রতিবন্ধি। ঘরের ভেতর আহত স্ত্রীকে রেখে ৯৯৯ এ ফোন দিয়ে ঘটনার কথা বলে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে।

পুলিশ ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় আহত নুসরাতকে উদ্ধার করে কেরানীহাট আশ শেফা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত শারমিন বৃহস্পতিবার রাত ১০টার সময় মারা যান। ঘাতক রহিম স্ত্রী নুসরাতকে মাথার সামনে পেছনে তিনটি কোপ দেয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ