আজ : শনিবার ║ ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

করোনায় চট্টগ্রামে আক্রান্ত আরও ৬৩ জন

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬৫৫ জনের নমুনায় ৬৩ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৫৪ জন নগরের ও ৯ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ৩৬২ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত মারা গেছেন ২৭৩ জন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৮ জনের ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে। বিআইটিআইডিতে ২৪৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২১ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের মধ্যে করোনার জীবাণু মিলেছে।

বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৫৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১১ জনের মধ্যে করোনা পাওয়া গেছে। শেভরণে ৫২ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ জনের করোনা মিলেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ