আজ : মঙ্গলবার ║ ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জামালপুরে ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে রিভা (৪৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২৫ আগস্টবিকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড় গ্রামের একটি আখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের টাকিমারী গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে এবং পূর্ব টাকিমারী গ্রামের মাহাদুল্লাহ এর স্ত্রী। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমতাজ মিয়া।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন রিভা। সোমবার (২৪ আগস্ট) সকালে স্বামীর বাড়ি থেকে বের হন তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। মঙ্গলবার বিকালে কাজলাপাড় গ্রামের একটি আখ ক্ষেতে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা খবর দিলে দেওয়ানগঞ্জ থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ