আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৩৯ আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু

দেশচিন্তা ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন পুরুষ এবং একজন নারী। এদের দুই জন ঢাকার অধিবাসী, বাকিরা বাইরের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩৪।

নতুন করে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৩৯ জন। ১২ এপ্রিল রবিবার  দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। এই সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। এই সময় যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।
বুলেটিনে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। তাদের দুই জনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, ৬০ বছর বয়সের মধ্যে একজন এবং ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে একজন রয়েছেন। এর মধ্যে দুজন ঢাকায় মারা গিয়েছেন। ঢাকার বাইরে মারা গেছেন দুই জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে সর্বমোট ৩৯ জন। এদের মধ্যে দুই জন নারী এবং একজন পুরুষ। সুস্থ হয়েছেন এক চিকিৎসকও। এই চিকিৎসক একজন রোগীকে সেবা দেওয়ার সময় আক্রান্ত হয়েছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ