আজ : বুধবার ║ ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২২শে সফর, ১৪৪৮ হিজরি

বৃষ্টি উপেক্ষা করেই ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে নেতাকর্মীরা

দেশচিন্তা ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে গণসমাবেশে যোগ দিয়েছেন হাজার-হাজার নেতাকর্মী।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সমাবেশ শুরুর সময় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ইতোমধ্যে কর্মসূচিতে অংশ নিয়েছেন। এখনো অনেক নেতাকর্মী সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন।

বৃষ্টির মধ্যেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়েছে। ইতোমধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশেপাশে নেতাকর্মীদের ঢল নেমেছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ