
দেশচিন্তা ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষক—কর্মকতার্দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান—২০২৬ ৪ আগস্ট, ২০২৬ ইং রোজ মঙ্গলবার, দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্ট এর চেয়ারম্যান খলিলুর রহমান সি.আই.পি। আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী, শফিক উদ্দিন, ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. কামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. ইসরাত জাহান, ফেরদৌস ওয়াহিদ বাপ্পী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, বিভিন্ন বিভাগের শিক্ষক সহ কর্মকতার্রা।
অনুষ্ঠানে শিক্ষা, ব্যাংকিং ও সমাজ সেবায় বিশষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বোর্ড অব ট্রাস্ট এর চেয়ারম্যান খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মো লিয়াকত আলী চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্ট এর সদস্য আবদুস সালামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করে বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা থাকলে সফলতা আসবেই। যার মধ্যে এই দুটো গুণ আছে সে হাজারো প্রতিকূলতায় টিকে থাকবে। সাউদার্ন ইউনিভার্সিটি আপনাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আপনাদের আন্তরিকতা প্রয়োজন, আর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমরা সব সময় সাথে আছি। আপনারা শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো করে মানুষ করবেন যাতে সমৃদ্ধ একটি প্রজন্ম তৈরি হয়, সার্বিকভাবে দেশ উন্নত হয়।
মো লিয়াকত আলী চৌধুরী বলেন, এই আনন্দ আয়োজনে আপনাদের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এই ধরনের আয়োজনে সবার সাথে দেখা হওয়ার যে সুযোগ সৃষ্টি হয় তাতে হৃদ্যতা বাড়ে।
সভাপতির বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, আমাদের শক্তি হচ্ছে, আমাদের চেয়ারম্যান। যেকোনো প্রতিকূল অবস্থায় সাউদার্ন এর জন্য তাঁর যে অবদান তা অবিস্মরনীয় ও অকল্পনীয়। আমি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞচিত্তে সম্মানিত চেয়ারমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আশাকরি অভিভাবকের মতো ছায়া হয়ে তিনি সব সময় আমাদের পাশে থাকবেন।
সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্ট এর চেয়ারম্যান সহ উপস্থিত সকলে মিলে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
















