
দেশচিন্তা ডেস্ক: গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সদস্য সংগ্রহ কর্মসূচি কেবল সদস্য সংখ্যা বৃদ্ধি নয়; বরং সমাজে নৈতিকতা, মানবকল্যাণ ও ঐক্যের চেতনা ছড়িয়ে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। আইনজীবীদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
সোমবার (৩ আগস্ট) বিকেলে নগরীর কোর্ট হিলস্থ হিলটপ রেস্টুরেন্টে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মঈনুদ্দীন। প্রধান আলোচক ছিলেন আনজুমান-গাউসিয়া কমিটি ও জামেয়ার মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মুহাম্মদ লিয়াকত আলী। সদস্য সংগ্রহ আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মুহাম্মদ আরিফ উদ্দীন চৌধুরী ও অ্যাডভোকেট জি. এম. শাহাদত হোসাইন মানিক অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠারের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. ফয়েজ উদ্দীন চৌধুরী। সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ দিদার-ই-আলম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুহাম্মদ মঈনুদ্দীন বলেন, “সদস্য সংগ্রহ কর্মসূচি শুধু সদস্য বৃদ্ধি নয়, বরং সমাজে নৈতিকতা, মানবকল্যাণ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। গাউসিয়া কমিটি বাংলাদেশ অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।” প্রধান আলোচক অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার বলেন, “গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি আধ্যাত্মিক, আদর্শিক, মানবিক ও সেবামূলক সংগঠন। আইনজীবী সমাজকে সংগঠনের মানবকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে সদস্য সংগ্রহ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সেবার চেতনাকে ধারণ করে সকল আইনজীবীকে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে।”
বক্তারা বলেন, আইনজীবীরা কেবল আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠাই করেন না, সমাজে ন্যায়, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গাউসিয়া কমিটি বাংলাদেশের এ উদ্যোগ আইনজীবীদের মানবসেবামূলক কর্মকাণ্ডে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করবে। সংগঠনের প্রতিটি সদস্য আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সদস্য সংগ্রহ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং নতুন প্রজন্মের আইনজীবীদের সম্পৃক্ততার মাধ্যমে মানবকল্যাণে নিবেদিত একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে উঠবে। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ নজরুল ইসলাম, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ তৌহিদ হোসাইন শিকদার,অ্যাডভোকেট মুহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ জিয়া উদ্দীন মাসুম, অ্যাডভোকেট মুহাম্মদ হামিদুর রশিদ চৌধুরী,অ্যাডভোকেট মুহাম্মদ ওমর ফারুক, অ্যাডভোকেট এস. এম. জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী টিপু, অ্যাডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী, অ্যাডভোকেট মুহাম্মদ রাশেদুল আলম,অ্যাডভোকেট মুহাম্মদ শাহেদ উল আলম সাইমন, অ্যাডভোকেট সৈয়দ মোতাহের হোসাইন রাসিব, অ্যাডভোকেট মুহাম্মদ মুবিনুল হক মুন্না, অ্যাডভোকেট মুহাম্মদ রোকন উদ্দীন জুয়েল, অ্যাডভোকেট মুহাম্মদ ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ সাইফুদ্দীন মানিক, অ্যাডভোকেট মুহাম্মদ ফোরকান আল মামুন খাঁন, অ্যাডভোকেট মুহাম্মদ জিন্নাতুর রহমান, অ্যাডভোকেট মুহাম্মদ শরফুদ্দীন সৌরভ, অ্যাডভোকেট মুহাম্মদ জসিম উদ্দীন হিমেল, অ্যাডভোকেট মুহাম্মদ জুবাইদুল ইসলাম জুবাইদ, অ্যাডভোকেট মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট মুহাম্মদ জহুরুল ইসলাম হেলাল, অ্যাডভোকেট মুহাম্মদ শাহাদাত হোসাইন, অ্যাডভোকেট মেজবাহ উস শামস শাওন, অ্যাডভোকেট মুহাম্মদ রবিউল আলম, মুহাম্মদ আবু ইউছুফ চৌধুরী, মুহাম্মদ নাবিল হাসান, অ্যাডভোকেট মুহাম্মদ আরমান আজাদ, অ্যাডভোকেট মুহাম্মদ বাবলু মিয়া, অ্যাডভোকেট মুহাম্মদ সোলতান মহিউদ্দীন, অ্যাডভোকেট মুহাম্মদ ফাহাদ বীন তাহের চৌধুরী, মুহাম্মদ ইমদাদুল ফারহান বাপ্পী, অ্যাডভোকেট নুর মোহাম্মদ, অ্যাডভোকেট মুহাম্মদ বাবলু চৌধুরী, অ্যাডভোকেট মুহাম্মদ সাদ্দাম হোসাইন, অ্যাডভোকেট মুহাম্মদ সেলিম, মুহাম্মদ শামসুদ্দোহা, সৈয়দ ওবায়েদ উল্লাহ মিয়া, মোহাম্মদ আখতার হোসেন চৌধুরী, মোহাম্মদ রিদোয়ান আহমেদ সাদমান, মোহাম্মদ শাহাদাত হোসাইন, মোহাম্মদ তানজিল চৌধুরী, এ. আর. এম. ফজলে রহমান খান, অ্যাডভোকেট মুহাম্মদ সৈয়দ নুর, মোহাম্মদ সুলতানুল আলম, মোহাম্মদ তৌফিকুল ইসলাম, মোহাম্মদ তানজীম মাহফুজ শাওন, মুহাম্মদ আকবর এবং মোহাম্মদ মহিউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার সিনিয়র দায়িত্বশীল এবং বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। এতে ফরম বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।


















