আজ : বুধবার ║ ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা সফর, ১৪৪৮ হিজরি

আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের মুনাফা অর্ধেকে দাঁড়িয়েছে

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০১৯ সালেরে অক্টোবর-ডিসেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের তুলনায় কমে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের সরবরাহ করা আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানায়, চলতি হিসাব বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ১৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২২ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ৯ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকের মতো অর্ধবার্ষিক (২০১৯ সালের জুলাই-ডিসেম্বর) হিসাবেও কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা। অর্থাৎ ছয় মাসের হিসাবে শেয়ার প্রতি মুনাফা কমেছে ১৬ পয়সা।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য কিছুটা বেড়েছে। ২০১৯ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৫ পয়সা, যা ২০১৯ সাল জুন শেষে ছিল ১৪ টাকা ৫০ পয়সা।

প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ২০১৯ সালের জুলাই-ডিসেম্বর সময়ে দাঁড়িয়েছে ৭৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯ পয়সা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ