আজ : ║ ║║

‘সংবিধান মেনে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে রাষ্ট্রপতি নির্বাচিত হবে’

দেশচিন্তা ডেস্ক: সংবিধান অনুযায়ী এবং দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জুলাই) বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী রাষ্ট্রপতি দলের ভেতর থেকে নাকি বাইরে থেকে হবেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে রাষ্ট্রপতি পদে তার নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে সকালে সড়কপথে ঢাকা থেকে আরডিএতে পৌঁছে সম্মেলনের উদ্বোধন করেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ বারবার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের চেষ্টা করেছে। কিন্তু বিএনপি দেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিলেই আওয়ামী লীগ তা বাধাগ্রস্ত করেছে। এই কারণে দেশ কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারেনি।

তিনি আরও বলেন, সব বাধা অতিক্রম করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। দেশের যুবসমাজ অত্যন্ত মেধাবী ও কর্মঠ উল্লেখ করে তাদের দক্ষতা ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং সংসদ সদস্য মোশারফ হোসেন ও কাজী রফিকুল ইসলাম।

আরডিএ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে গ্রামীণ উন্নয়ন, টেকসই পরিকল্পনা প্রণয়ন এবং নীতি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে সংশ্লিষ্ট দফতর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রায় ২৫০ জন গবেষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ