আজ :

চবি উপাচার্যের সঙ্গে ব্যাংক এশিয়ার কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে রবিবার (৫ জুলাই) দুপুর ১টায় উপাচার্য দপ্তরে ব্যাংক এশিয়ার কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

মাননীয় উপাচার্য আগত অতিথিদের সাথে পরিচিত হন এবং তাদের স্বাগত জানান। এসময় উভয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলোচনা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাংক এশিয়ার সহযোগিতা কামনা করেন মাননীয় উপাচার্য। ব্যাংক এশিয়ার কর্মকর্তাবৃন্দ মাননীয় উপাচার্যের আন্তরিকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি হিসাব নিয়ামক দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. ইকবাল হোসেন, চবি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন,চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আমিরুল ইসলাম, এশিয়া ব্যাংকের ডিএমডি ও জোনাল হেড (চট্টগ্রাম) জনাব কায়েস চৌধুরী, ভিপি ও হেড অব ইপিজেড ব্রাঞ্চ জনাব মো. মিনহাজ সাত্তার, এফভিপি ও হেড অব খাতুনগঞ্জ ব্রাঞ্চ জনাব ফয়সাল মো. আমিনুল ইসলাম এবং এভিপি ও হেড অব আন্দরকিল্লা ব্রাঞ্চ জনাব মো. ইকবাল হোসেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ