আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের মাঠপর্যায়ের সমীক্ষা

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ফিল্ড স্টাডি’ কোর্সের আওতায় মাঠপর্যায়ের সমীক্ষা সম্পন্ন হয়েছে| সমীক্ষাটি ১৭ জুন ২০২৬ থেকে ১৯ জুন ২০২৬ পর্যন্ত তিনদিনব্যাপী বান্দরবান জেলায় পরিচালিত হয়| পাহাড়ি অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা, সামাজিক কাঠামো, সাংস্কৃতিক পরিবর্তন এবং পরিবেশগত বাস্তবতা গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করাই ছিল এ ফিল্ড স্টাডির মূল উদ্দেশ্য| গবেষণার প্রধান লক্ষ্য ছিল বান্দরবানের ত্রিপুরা, ম্রো ও বম সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বাস্তবতাকে মাঠপর্যায়ে সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করা| সমীক্ষা কার্যক্রমটি বান্দরবানের তিনটি প্রধান এলাকায় পরিচালিত হয়—লায়মি পাড়া, হাতিভাঙ্গা পাড়া এবং এম্পু পাড়া|
বান্দরবানে যাওয়ার প্রাক্কালে শিক্ষার্থীরা প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে সাক্ষাৎ করেন| এসময় উপাচার্য বলেন, এই ফিল্ড স্টাডি শিক্ষার্থীদের গবেষণাধর্মী দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা এবং বাস্তব সমাজ সম্পর্কে গভীর ধারণা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| এছাড়া এই মাঠসমীক্ষা একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনের প্রেক্ষাপটে প্রয়োগের একটি কার্যকর ও সমৃদ্ধ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে|
এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কো-অর্ডিনেটর জনাব আবদুল্লাহ আল মোজাহিদ, প্রভাষক নুসরাত জাহান তানী, মুহাম্মদ তানজিলুর রহমান, সায়ীদা জামান ও সিফাতুল ইসলাম|
কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী পুরো প্রক্রিয়াজুড়ে প্রপোজাল প্রণয়ন থেকে শুরু করে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ পর্যন্ত নিরবচ্ছিন্ন একাডেমিক তত্ত্বাবধানে ছিলেন| তিনি তিনদিনব্যাপী মাঠপর্যায়ের কার্যক্রমে সরাসরি উপস্থিত থেকে শিক্ষার্থীদের তথ্যসংগ্রহ, পর্যবেক্ষণ ও গবেষণা কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা ও পরামর্শ প্রদান করেন| তাঁর এ হাতে-কলমে তত্ত্বাবধান শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা হিসেবে কাজ করেছে|
মাঠসমীক্ষার অংশ হিসেবে শিক্ষার্থীরা ছয়টি দলে বিভক্ত হয়ে নিম্নলিখিত গবেষণা বিষয়সমূহে তথ্যসংগ্রহ ও বিশ্লেষণ কার্যক্রম সম্পন্ন করেন : ১. খাদ্যাভ্যাস, কৃষিপদ্ধতি এবং পরিবেশগত গতিপ্রকৃতি : বান্দরবানের আদিবাসী জনগোষ্ঠীর একটি সমীক্ষা ২. বান্দরবানের আদিবাসী সাংস্কৃতিক পরিবর্তনে আধুনিক বিনোদনের প্রভাব ৩. বান্দরবানে পাহাড়ি পানির উৎস শুকিয়ে যাওয়া : একটি পরিবেশগত সংকট ৪. জলবায়ু পরিবর্তন ও পার্বত্য চট্টগ্রামে দেশীয় ঐতিহ্যবাহী ঔষধের পতন : একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ ৫. পার্বত্য অঞ্চলের সামাজিক কাঠামো ও পারস্পরিক সম্পর্কের পরিবর্তন ৬. বান্দরবানে আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষাগত ফলাফলে ভাষাগত প্রভাব|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ