
দেশচিন্তা ডেস্ক: ফারুকুর রহমান বিনজু-পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৩বন্ধু বাইক নিয়ে কুরবানির পশু দেখতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে ২বন্ধু নিহত একজন গুরতর আহত হলে চমেক হাসপাতালে পাঠানো হয়।
স্হানীয় সুত্রে জানা যায়, শনিবার (২৩শে মে)দুপুর ১টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কমল মুন্সির হাট(চক্রশালা)আনসার ক্যাম্পের সামনে কক্সবাজার মুখী হানিফ বাসের সাথে বিপরীতমুখী বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাইক চালক সামী(১৬)ঘটনা স্হলে মারা যায়,তাসনিম(১৭) হাসপাতালে নেয়ার পথে মারা যায় ও জয়(১৮)কে আশংকাজনক আবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়।সম্পর্কে এরা ৩বন্ধু।বাইক নিয়ে বের হল কুরবানির পশু দেখবে।আর দেখা হল না।শাহদাত হোসেন সামী,পিতা-আখতার হোসেন,৯ম শ্রেণী চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়।ওয়ালিয়া আল তাসনিম,পিতা-জাহেদুল আলম,১০ম শ্রেণী,রাহাতআলী উচ্চ বিদ্যালয়।তানভীর হোসেন জয়(১৮)পিতা-আবদুল আলিম,সকলের বাড়ী কচুয়াই ইউনিয়ন শেখ মুহাম্মদ পাড়া।
জয়ের পিতা আবদুল আলিম বলেন, ছেলেকে সনাক্ত করেছি,কিন্তু ছেলের পালস পাওয়া যাচ্ছে না বলে ডাক্তার জানান। দ্রুত তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পটিয়া হাসপাতালের
দায়িত্ব রত চিকিৎসক সুচিত্রা দেবী জানান,আহত জয়কে চমেক হাসপাতালে পাঠানো হয়,নিহত তাসনিম হাসপাতালে আছে।
পটিয়া হাইওয়ে পুলিশ উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন,কক্সবাজার মুখী হানিফ বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ৩জন কিশোরকে বহনকারী মোটর সাইকেল (নং-চট্র-মেট্রো-ল-১৩-০৮৭৬) সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যায়,আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়,বাকি ১জন চমেক হাসপাতালে পাঠানো হয়। বাসটি আটক করা হয়, চালক পলাতক।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, দ্রুত আইন গত ব্যবস্হা গ্রহণ করা হচ্ছে।
ঈদের আনন্দঘন মূহুর্তে, এই ব্যাথিতময় দুঃসংবাদটি এলাকায় শোকের ছায়া নেমে আসে।













