
দেশচিন্তা ডেস্ক: বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ’র বড় মেয়ে প্রকৌশলী সাবরিনা বিনতে আহমদ সাকী আমেরিকার ভার্জিনিয়া টেক ইউনির্ভাসিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগ হতে এম এস ডিগ্রি অর্জন করেছে। গত ১৭ মে ২০২৬ তাদের সংবর্ধনা ও সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে তার পিতা বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ ও তার মাতা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক জেসমিন আরা বেগম উক্ত অনুষ্ঠানে যোগদান করেন। তাদের আর এক মেয়ে ইফফাত বিনতে ফজল ইমু মিশিগান স্টেট ইউনির্ভাসিটি হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগ হতে এম এস ডিগ্রি অর্জন করেছে।
বর্তমানে সে উক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত।উল্লেখযোগ্য যে গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ চার কন্যা সন্তানের জনক তাদের তৃতীয় মেয়ে ডাক্তার সায়মুনা জেসমিন পিংকি এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য) সে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিনিয়র চিকিৎসক হিসেবে কর্মরত। ছোট মেয়ে ফারিয়া জেসমিন প্রিমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ হতে এম এস ডিগ্রি অর্জন করেছে। তাদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়ন তেকোটা গ্রামে তাদের দাদার নাম মো: মনোহর আলী দাদীর নাম ছবুরা খাতুন।










