আজ : রবিবার ║ ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দ্বিতীয় দিনে মিলছে ২৪ মের টিকিট

দেশচিন্তা ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে আগামী ২৪ মে’র টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিটই অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি। আগামী ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হতে যাওয়ায় ২৪ মের টিকিটের চাহিদা অন্যদিনের তুলনায় অনেক বেশি।

১৫ মে বিক্রি হবে ২৫ মের টিকিট। ১৬ মে বিক্রি হবে ২৬ মের টিকিট। ১৭ মে পাওয়া যাবে ২৭ মের টিকিট।

যাত্রীদের সুবিধার্থে এবার ১০টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে রেলওয়ে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন এবং এই অগ্রিম টিকিট কোনোভাবেই রিফান্ড করা যাবে না। এছাড়া স্ট্যান্ডিং যাত্রীদের জন্য আসনবিহীন ২৫ শতাংশ টিকিট (উচ্চ শ্রেণি বাদে) যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

টিকিট কালোবাজারি রুখতে বাংলাদেশ রেলওয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে। শুধুমাত্র রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১৩ মে) ২৩ মের টিকিট বিক্রির শুরুতে প্রথম আধা ঘণ্টার মধ্যেই রেলের সার্ভারে প্রায় ৬০ লাখ হিট পড়ে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ