আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

চেরি গাড়ি পাবেন অস্ট্রেলিয়া সিরিজের সেরা বাংলাদেশি ক্রিকেটার

দেশচিন্তা ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আগামী জুনে বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং জনপ্রিয় অটোমোবাইল ব্র্যান্ড চেরির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে চেরি আসন্ন এই সিরিজের অফিসিয়াল অটোমোটিভ পার্টনার হিসেবে আত্মপ্রকাশ করলো।

মঙ্গলবার (১২ মে) হোম অব ক্রিকেট মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, চেরি এই সিরিজে ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অফ দ্য সিরিজ’ (সিরিজের সেরা বাংলাদেশি খেলোয়াড়) পুরস্কারটির স্পন্সর বা অ্যাওয়ার্ড পার্টনার হিসেবে যুক্ত থাকবে।

সিরিজের সেরা পারফর্ম করা বাংলাদেশি খেলোয়াড়কে চেরির পক্ষ থেকে এভাবেই বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, এখানে ‘বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি। আমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া, বিশেষত গত এক দেড় বছর সম্ভবত শেষ দুই বছরে যে সুনাম নষ্ট হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডদের আসা শুরু হয়েছে। গত সিরিজেও দেখেছেন যে কিছু বাইক কোম্পানি, প্লাস এখন দেখছেন যে ই-বাইকের কিছু কোম্পানিগুলো আসছে। বিসিবি জন্য এটা ইতিবাচক দিক।’

তিনি আরও বলেন, ‘এরকম বড় বড় কোম্পানি যতটুক বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া শুরু হবে, এটা আমাদের ক্রিকেটের জন্য বেটার প্লাস আমাদের ক্রিকেটারদেরও একটা ইনসেন্টিভস দেওয়া কোনো সিরিজে ভালো করার জন্য।’

বিসিবির পক্ষ থেকে এই অংশীদারিত্বকে স্বাগত জানানো হয়েছে, যা দেশের ক্রিকেটের উন্নয়নে এবং বিশেষ করে খেলোয়াড়দের উৎসাহ প্রদানে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ