আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

চাকসুর উদ্যােগে মেডিসিন কর্নার উদ্বোধন ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যােগে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (১১ মে) দুপুর ১টায় চাকসু ভবনে ‘মেডিসিন কর্নার উদ্বোধন ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরঞ্জাম প্রদান ও মেডিসিন কর্নার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। এর আগে মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসন) ছাত্রীদের বিজয় ২৪ ও প্রীতিলতা হলে মেডিসিন কর্নার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা শিক্ষা জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই মেডিসিন কর্নার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যগত প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, চাকসু প্রশাসনের অংশ। চাকসু ও প্রশাসন মিলে সকল সমস্যা সমাধানে আমরা একসাথে কাজ করবো। আমাদের চাপ দিতে হবে না, স্বউদ্যােগে আমরা সকল কাজ করছি। সকলের সহযোগিতা কামনা করেন মাননীয় উপাচার্য। চাকসুর নেতৃবৃন্দসহ সকলকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, চাকসু ও হল সংসদগুলো ভালো কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি একাডেমিক পরিবেশ বজায় থাকার ক্ষেত্রে চাকসুর ভূমিকা পালন করতে হবে। এছাড়া ক্যাম্পাসে যাতে কোনো ধরনের বিভেদ না হয় সেই ব্যাপারেও চাকসুর সহযোগিতা কামনা করেন তিনি। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহীম হোসেন রনি। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে এবং তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতেই এই মেডিসিন কর্নার স্থাপন করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা নিয়মিত প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধ সেবা গ্রহণ করতে পারবেন। এসময় আরও বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, হল সংসদের ভিপি, জিএস, এজিএস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদকসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা মেডিসিন কর্নারের বিভিন্ন কক্ষ ও সরঞ্জাম পরিদর্শন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ