
দেশচিন্তা ডেস্ক: গণভোট রায় বাস্তবায়ন ও জুলাই সনদের সঙ্গে ছলচাতুরী করছে সরকার বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিপ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটের পক্ষে প্রচার চালালেও ক্ষমতায় আসার পর বিরোধীতা করছে তারা। এর মাধ্যমে জুলাই সনদ ও গণভোটের সঙ্গে ছলচাতুরী করছে সরকার বলেও দাবি তার।
নাহিদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইয়ে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এতেও সরকারের ইতিবাচক সাড়া না পেলে প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও হুশিয়ারি দেন নাহিদ ইসলাম।
পড়েছেনঃ ৮











