
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ শরীর গঠন (বিএবিবিএফ) এর উদ্যোগে ও ফিটনেস মার্টের সহযোগিতায় শরীরগঠন সম্প্রাসারণ কার্যক্রম তৃণমুলে শরীরগঠন শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল ৩০ শে এপ্রিল বিকেলে সিজেকেএস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়| বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন (বিএবিবিএফ) এর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ক্রীড়া সংগঠক শওকত খাজা আজম খান| এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন (বিএবিবিএফ) এর যুগ্ম সম্পাদক মোঃ খালেদ আবদুল্লাহ বাবু, সদস্য ইলিয়াস মিয়া, সদস্য রনি দাশ, স্পন্সর প্রতিষ্ঠনের কামরুজ্জামান শাকিল| এছাড়া উক্ত সভায় ৪০ জন জিম মালিক, ক্রীড়া, জাতীয় পর্যায়ের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন| সভায় বক্তারা বলেন বর্তমান যুগে সুস্থ ও শক্তিশালী দেহ গঠন শুধু ব্যক্তিগত প্রয়োজন নয়, বরং একটি জাতির উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ| শরীর গঠন বলতে আমরা শুধু পেশী বৃদ্ধি বুঝি না, বরং এর মধ্যে রয়েছে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, মানসিক সুস্থতা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন| বর্তমান সময়ে তরুণ সমাজের মধ্যে শরীর গঠনের প্রতি আগ্রহ বাড়ছে| এজন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, ˆবজ্ঞানিক পদ্ধতি এবং অভিজ্ঞ প্রশিক্ষকের দিকনির্দেশনা| শরীর গঠন সম্প্রসারণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো-তরুণদের শারীরিকভাবে শক্তিশালী করে তোলা, মাদক ও ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখা, একটি ¯^াস্থ্যবান ও কর্মক্ষম জাতি গড়ে তোলা এই কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতিটি এলাকায় জিমনেশিয়াম ও ব্যায়ামাগার স্থাপন, স্কুল ও কলেজ পর্যায়ে শরীরচর্চা বাধ্যতামূলক করা, প্রশিক্ষিত কোচ নিয়োগ দেওয়া, বিভিন্ন প্রতিযোগিতা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের উদে&যোগ নিতে হবে শরীরগঠনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে|











